১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাস জীবন
- Update Time : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আবু হাসনাত জাকারিয়া
প্রবাস থেকে জীবন যারা করে দিচ্ছে পারি,
তাদের মনে কষ্ট ছাড়া মিলবে বাড়ি গাড়ি!
টাকা পয়সা একটু পাবে এইতো মনে আশা,
দালান বাড়ি গড়তে সারি কিঞ্চিত ভালবাসা
উপোস থেকে কষ্ট করে জমায় টাকা কড়ি,
ভোগ বিলাসী করে সবাই দেশের বুকে পরি।
কর্ম করে এসে যখন পায় না খেতে ভোজ,
শূন্য মনে ক্ষুন্ন লাগে খামখেয়ালি সোজ।
পাথর টেনে নোনা সলিল প্রগাঢ় রোদে বসে
বিরতি নাই বসে থাকার কর্ম করে কষে।
অঙ্গভূ তার দেশের বুকে চাপাই বাাজি করে
প্রবাসীদের জীবন চলে নরপশুর তরে।।
সোনা জীবন চূর্ণ করে কাটায় বহুকাল,
শয়ণ করে অল্প ঠামে ছাড়ে না তবু হাল।
ললাট ভরা ক্লেশ তার বুকে সয় না পীড়া,
এমনি করে খোঁজবে তারা গুপ্ত মুক্তা হীরা।
কবি: গ্রাম স্বজন শ্রী, রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোবাইল ০১৭৩৮-৩১০৮৬৬



















