প্রবাসী সাংবাদিক ফাত্তাহ ফয়ছল কে সংবর্ধিত করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি
- Update Time : ০৩:০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :: আলোচনা,গান,কবিতা আর আড্ডায় অন্তরঙ্গ আত্মীয়েতায় প্রবাসী সাংবাদিক এন টিভি ইউরোপের নর্দাম্পটন প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়ছল কে সংবর্ধিত করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। শনিবার রাত ৯ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক উৎসবমূখর পরিবেশে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে কার্যকরী কমিটির সদস্য মাসুম হেলালের উপস্থাপনায় আলোচনা সভায় অংশগ্রহন করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলাল,সাধারন সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র,সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,কার্যকরী কমিটির সদস্য দিলাল আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী, সাধারন সদস্য শামছুল কাদির মিছবাহ,শাহাবুদ্দীন, দেওয়ান তছদ্দুক রেজা ইমন,আশিকুর রহমান পীর,কামরুল হাসান চৌধুরী,মাসুক মিয়া,অরুন চক্রবর্তী,কর্ন বাবু দাস,মুশাহিদ রাহাত,আল আমিন,লুৎফুর রহমান ও শাহরিয়ার সুমন। উল্লেখ্য প্রতিভাবান সাংবাদিক এম এ ফাত্তাহ চৌধুরী ফয়ছল ইতিপূর্বে বিজনেস ফ্রেন্ডস অব এন টিভি রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৮,নিউজ রিপোর্টার অব দ্যা ইয়ার (টক)-২০১৮, আউটস্ট্যান্ডিং সার্ভিস টু দ্যা কমিউনিটি-২০১৭ লাভ করেন। এন টিভি ইউরোপ এ সাংবাদিকতার পাশাপাশি তিনি আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ ইভেনিং মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তাছাড়া তিনি ২০০৯ সালে যুক্তরাজ্য গমনের পূর্বে সুনামগঞ্জের মইনুল হক কলেজ ও জগন্নাথপুর ডিগ্রি কলেজে প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর সুরমা আবাসিক এলাকার মরহুম মাওলানা আব্দুর রহিম চৌধুরীর ছেলে। সংবর্ধিত অতিথির বক্তৃতায় প্রবাসী সাংবাদিক এম এ ফাত্তাহ চৌধুরী ফয়ছল বলেন,নিজের এলাকায় ভালবাসার এ শহরে কর্মরত সহকর্মীদের সাথে পরিচিত হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। যেখানে যেভাবেই থাকিনা কেন নিজ কর্মের দ্বারা সুনামগঞ্জকে এগিয়ে নিতে আমার সাধ্যমতো প্রচেষ্টা অব্যাহত থাকবে।





























