জগন্নাথপুর পত্রিকা :: গতকাল বুধবার দিবাগত ভোররাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘঠিত হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের মৃত আশিক মিয়ার পুত্র প্রবাসী আফছর মিয়া ও তাজপুর কদমতলাস্থ ‘ফিজা’র সত্ত্বাধিকারী সাজ্জাদুল হক আলম’র বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতিকালে হাফপ্যান্টে পরিহিত ডাকাত দল প্রবাসীর মা ও ছোট ভাইকে মারধর করে স্বর্ণ-টাকা’সহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতির সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ১৫-২০ জনের এক দল ডাকাত বসতঘরের বারান্দার গ্রীল কেটে ঘরের ভিতর প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ১৫ ভরি ওজনের স্বর্ণালংঙ্কার, নগদ প্রায় ৪৫ হাজার টাকা, ১শত বৃট্রিশ পাউন্ড, ২০ রিয়াল, ৬টি মোবাইল সেট, কাপর-চোপড়’সহ দামী মালামাল লুট করে নিয়ে গেছে। প্রবাসীর মা মনোয়ারা খানম বলেন, ডাকাত দলের অনেকের মুখ বাঁধা ছিল। তারা (ডাকাত) আমার ছেলে ও আমাকে ব্যাপক মারধর করে। মারধরের কারণে আমার ছেলে আহত হয়েছে।
প্রবাসীর ছোট ভাই আহত মিজানুর রহমান লায়েক বলেন, অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করেন স্বর্ণালংঙ্কার, নগদ টাকা, পাউন্ড’সহ মালামাল লুট করে নিয়ে গেছে।
১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি : নগদ টাকা, পাউন্ড’সহ মালামাল লুট
- Update Time : ০৪:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























