১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার
- Update Time : ১১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":111946,"total_drawing_time":713,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":1,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":20},"photos_added":0}
নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে দেশীয় একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। পাইপগানটি পরিত্যাক্ত অবস্থায় লন্ডন প্রবাসীর পুকুর পাড়ে পাওয়া যায়। বুধবার বিকেলে পাইপগানটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের লন্ডন প্রবাসী ইকবাল মিয়ার বাড়ির সামনে পুকুর ঘাটের পাড়ে দেশীয় লোহার ও প্লাস্টিকের তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। নবীগঞ্জ থানার এসআই কাজল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত পাইপ গানটি জব্দ করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, দেশীয় পাইপগান উদ্ধারের কথা স্বীকার করেন। তিনি বলেন আমরা পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি পেয়েছি

























