০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর পরিবারকে বেঁধে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • Update Time : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: একই রাতে ফ্রান্স ও পর্তুগাল প্রবাসীর বাড়িসহ দুটি স্থানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে অর্থ-সম্পদ লুটে নেয়। শনিবার রাত অনুমান ২টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ফ্রান্স ও পর্তুগাল প্রবাসীর বাড়িতে অস্ত্রধারী ডাকাতদল হানা দেয়।এসময় ডাকাতরা পরিবারের লোকজনের হাত-পা বেঁধে নগদ ৪ লাখ টাকা, ৬টি মোবাইল ও অন্যান্য মালামালসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

বাড়ীর গৃহকর্তা প্রবীণ বাউল শিল্পী মতিন সরকার বলেন, আমরা কোনো কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারীরা টিনসেড ঘরে প্রবেশ করে ডাকাতরা আমাদের হাত-পা বেঁধে লুটপাট চালায়। তিনি বলেন, তাঁর দু্ই ছেলের মধ্যে একজন ফ্রান্স ও অপরজন পর্তুগাল প্রবাসী। ছেলেদের পাঠানো টাকা দিয়ে জোয়ালভাঙ্গা হাওরের নিকটে নতুন বাড়ী বানানোর কাজ করছেন৷ তার ঘরে রক্ষিত ২ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ৫টি এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।

এদিকে এই বাড়িতে ডাকাতি শেষে হাওরে লিটন মিয়ার হাঁসের ফার্মে হানা দিয়ে মালিক লিটন মিয়াকে ( ৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়।

অপরদিকে পাশ্ববর্তী ফখর উদ্দীনের বাড়িতেও হানা দেয় ডাকতদল, তবে মাইকে ঘোষণা দেয়ার জন্য তারা কোনো মালামাল নিতে পারেনি।

এ ঘটনায় নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক স্বপন সরকার বলেন, আমরা বিষয়টি শুনেছি যেহেতু আমার বিটে এঘটনাটি ঘটেছে আমরা তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রবাসীর পরিবারকে বেঁধে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট

Update Time : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪