প্রবাসীরা দেশের উন্নয়নে নানান ভূমিকা রাখছেন-পংকি খান
- Update Time : ০৪:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে অভিবাসীরা অত্যান্ত গুরুত্বপূণ ভূমিকা রাখেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। প্রবাসীরা তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন খাতে নানান ভুমিকা রাখছেন। দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতিবীদ সহ প্রবাসে অবস্থানরত সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় বির্ণিমানে একযোগে কাজ করতে হবে। বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত যুক্তরাজ্যস্থ প্রবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা গুলো বলেন। ১৫জুন (শনিবার) রাতে উপজেলা আওয়ামিলীগের অস্থায়ী কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ ব্রাডফুড শাখা যুবলীগের সহসভাপতি পংকি মিয়া। অনুষ্টানে অন্যাণ্রের মধ্যে বক্তব্য রাখেন ব্রাডফুড যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহির মিয়া, উপজেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবু রুনু কান্ত দে, আওয়ামিলীগ নেতা শংকর দাস শংকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মুন্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হাজি আব্দুল মতিন, প্রচার সম্পাদক বাবু নিখিল পাল, সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, আব্দুস সালাম, বাবুল নাথ, আব্দুল রুপ, উপজেলা কৃষকলীগ নেতা সাইদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ফজলু মিয়া, গিয়াস উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, যুবলীগ নেতা রুবেল আহমদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ খান, ছাত্রলীগ নেতা হিমেল, দিলওয়ার হোসেন প্রমুখসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রধান করেন উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ।





























