প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুবলীগ কর্মীর খোলা চিঠি
- Update Time : ০১:২০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ অাওয়ামীলীগের সভানেত্রী, দূর্নীতিমুক্ত অাধুনিক বাংলাদেশ উন্নয়নের রুপকার শেখ হাসিনার কাছে যুবলীগ কর্মীর খোলা চিঠি:
আমার বড় ইচ্ছেগো বাংলা জননী, মরার আগে মাথা উঁচু করে মরবো। আমার ঔরস যেন দুর্নীতি-মুক্ত অক্সিজেন তার ফুসফুসে নিতে পারে। বড় সাধ জাগে রাজার ছেলে রাজা নয়, যে রাজার যোগ্য হকদার সে-ই রাজা হবে এই বাংলায় দৃশ্য দেখবো বলে। আর সেই হকদার চিহ্নিত হবে তার মেধার শক্তিতে।
হে বাংলা জননী, কেন জানি মনে হয় এবার বিচার হবে নরখাদক রাঘব-বোয়ালদের । মুষ্টিমেয় পুঁজিবাদ ভেঙে জ্বলজ্বল করে জ্বলে উঠবে সাম্যের শিখা । মন গহীনে কোথায় যেন এক আলোর প্রদীপ জ্বলছে এবার বুঝি বিচারপতির বিচার হবে।
বিচার হবে ভূমিখেকো, ধান্ধাবাঁজ, ঘুষখোর, আদমখোর আর খোর বংশের প্রধানদের। বিচার হবে এইসব ভন্ডদের যারা আমার নবীজীর লেবাসকে ব্যবহার করে নিকৃষ্ট হয়েও সম্মানীয় হয়ে বসে আছে সমাজপতি সেজে। বিচার হবে ঔষধ কোম্পানিগুলোর যারা আমার মৌলিক চাহিদাকে উপার্জনের হাতিয়ার বানিয়েছে।
বিচার হবে সেই পুত্রের, যে তার মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বিচার হবে মসজিদ কমিটি, মন্দির কমিটি, মাজার কমিটি বানিয়ে যারা ধর্ম কে করেছে ব্যবসার সহজ রাস্তা। বিচার হবে সেই পাতিনেতার যে বাকি খেয়ে পথে বসিয়েছে চা-ওয়ালাকে। নুনু কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে রেপিস্টদের।
বিচার হবে সেই পুলিশের, যে পবিত্র কোরআনে হাত রেখে প্রতিজ্ঞা করেও বেঈমানী করেছে দেশের সাধারণ জনগনের সাথে। বিচার হবে অসাধু শিক্ষক নামের কসাইদের যাদের কারনে বঞ্চিত হাজার হাজার মেধাবী গরীব শিক্ষার্থী। নেতার ছেলে, নেতার ভাই, নেতার মামা, নেতার চাচা, নেতার বউ’রাও একদিন উঠবে জনতার কাঠগড়ায়।
সেদিন আরো বিচার হবে, যে অফিসার জন্মান্ধ কেও দিয়েছে গাড়ির লাইসেন্স। বিচার হবে সেই জজ, উকিল, ব্যারিস্টার এবং তথাকথিত পেশকারদের যারা ইনসাফের নাম দিয়েছে আইন ব্যবসা।
হে মাদার অফ হিউমিনিটি, ইনসাফের বড় অভাব এই দেশে।
বিনীত: অাওয়ামীলীগ পরিবারের সদস্য, সিলেট মহানগর যুবলীগ কর্মী সৈয়দ সাজু অাহমদ, পিতা সৈয়দ অাব্দুল মালিক, বর্তমান ঠিকানা বাগবাড়ি (শামিমাবাদ), বাসা নং ৪৬, রোড নং ১, সিলেট। স্থায়ী ঠিকানা গ্রাম: সৈয়দপুর (নোয়াপাড়া), জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোবাইল 01717- 266258





























