প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কাজ এগিয়ে চলেছে- জগন্নাথপুর পৌর মেয়র
- Update Time : ০৪:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য বাজেট পেশ অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬রমজান সোমবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মোট ৩৬ কোটি ৬ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট পেশ করেন পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফ। এতে ব্যয় ধরা হয় ৩৬ কোটি ২ লক্ষ ৮০ হাজার টাকা। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফের সভাপতিত্বে ও পৌর সচিব মোবারক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ পৌর কাউন্সিলর খলিলুর রহমান, দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, আবাব মিয়া, দিপক কান্তি গোপ, নারী কাউন্সিলর মিনা রাণী পাল, আয়ারুন্নেছা প্রমূখ। এ সময় পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর কর্মচারী এলাইছ মিয়া, আবদুস সালাম, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া, আবদুল ওয়াহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র আবদুল মনাফ বলেন, জগন্নাথপুরকে একটি মডেল ও দৃষ্টি নন্দন পৌরসভা হিসেবে উন্নীত করতে চাই। এ জন্য পৌরসভার সকল নাগরিকসহ সর্বস্তরের জনতার সহযাগিতা প্রয়োজন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৯৯ সালে সেই জাতীয় নেতা আমাদের জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠিত করেছিলেন। আমি তাঁর রূহের মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর পৌরসভার নতুন ভবনের কাজ শুরু হয়েছে। সেই সাথে জগন্নাথপুর পৌরসভার সকল উন্নয়ন কাজ চলমান রয়েছে।
পরে সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।





























