প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম উৎসব উদযাপনে উত্তর খুরমায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা
- Update Time : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ২৮ শে সেপ্টেম্বর ছাতক- দোয়ারা বাজার ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্ম উৎসব পালনে উত্তর খুরমা ইউনিয়নের সর্বস্তরের জনগনের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ শামছুর রহমানের পরিচালনায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার আসকর আলী, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার বশির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডঃ ছায়াদুর রহমান, উপজেলা সেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, মইনুল হক, খালিদ আহমদ খলিল, ইদ্রিস খান, আব্দুল সালাম, কবির আহমদ, মানিক মিয়া, রশিক আলী, আবু সুফিয়ান, জসিম উদ্দিন প্রমুখ। সভায় আনফর আলী, এনামুল ইসলাম, গৌছ আলী, আব্দুল ওয়াদুদ, আজমির আলী, আমির আলী, মনোহর আলী, মুজিবুর রহমান, ছয়ফুল আলম কালা, সাহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, খালেদ মিয়া, নুর উদ্দিন আহমদ, মজুমদার আলী মখন, খুশিদ আলী, বীর মুক্তিযুদ্ধা তোরাব আলী সাধু, উপজেলা যুবলীগ নেতা নিয়ামত আলী, আবুল কালাম, খুশিদ আলী,বাবুল মিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমদ, কামাল আহমদ, সাজন মিয়া, সফর আলী, লালু মিয়া, ময়নুল হক, সাধীন মিয়া সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২৮ সেপ্টেম্বর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) প্রধানমন্ত্রী ওবাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম উৎসব উদযাপনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।




























