০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম উৎসব উদযাপনে ছাতকে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

  • Update Time : ১২:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বৃহৎ পরিসরে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী পালনে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং ছাতক পৌর আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভার মুজিবুর রহমান একাডেমি মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) বিশাল পরিসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম উৎসব পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া চৌধুরী, ছাতক পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক তাপস চৌধুরী প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ, ছাতক ও দোয়ারা বাজার উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দও বক্তব্য রাখেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম উৎসব উদযাপনে ছাতকে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

Update Time : ১২:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১