প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ছবি এঁকে লাখ টাকা পুরস্কার পাচ্ছে ছাতকের মানিক মিয়া
- Update Time : ০৬:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদুল আজহার শুভেচ্ছা’ কার্ডে ছবি এঁকে এক লাখ টাকা পুরস্কার পাচ্ছে সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাওঁ গ্রামের শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশু মানিক মিয়া তালুকদার (১১)। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’থেকে তাকে এ সম্মানী দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এই সম্মানী দেয়ার কথা জানানো হয়।

মানিক কাড়ইলগাওঁ গ্রামের মৃত কাঁচামিয়া তালুকদারের ছেলে। তার এমন সফলতায় আনন্দে উল্লাসিত মা-বাবা ও স্বজনরা। শিক্ষকদের দাবি উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন পেলে বিশ্বমানের শিল্পী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। মানিক মিয়ার মা রেহেনা বেগম জানান, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে তার ছেলের আকাঁ ছবি প্রকাশ হয়েছে এটাই তার কাছে সবচেয়ে গর্বের। এর মধ্যে এক লক্ষ টাকা পুরষ্কার তার আনন্দ আরও দ্বিগুণ করেছে।
























