০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন : সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

  • Update Time : ০৭:০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাপান। দেশটির অর্থনৈতিক পুনর্জাগরণ মন্ত্রী তোশিমিসতু মোতেগি মঙ্গলবার সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই অভিনন্দন জানান।

বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রধানমন্ত্রীকে জানান।

ঢাকায় জাপান দূতাবাস গতকাল জানায়, উদীয়মান দেশগুলোতে ডিজিটাল প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় উদ্যোগগুলো সরেজমিনে দেখার অংশ হিসেবে জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণ মন্ত্রী গত সোমবার ও গতকাল বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি একটি তথ্য-প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি জাপানি উদ্যোক্তাদের জন্য সফটওয়্যার তৈরি করে।

জাপানের মন্ত্রী এ দেশে তথ্য-প্রযুক্তি শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত একজন জাপানি উদ্যোক্তার সঙ্গেও বৈঠক করেন।

জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণ মন্ত্রী বলেন, বাংলাদেশে ডিজিটাইজেশন ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখতে চায় জাপান।

জাপান দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাঁকে অভিনন্দন জানান জাপানের মন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় বড় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনকে জাপান স্বাগত জানিয়েছে। অন্যদিকে অনেক হতাহত হওয়াসহ নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন উদ্বেগকে জাপান দুঃখজনক বলে মনে করে।

জাপানের মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই জাপান ঐতিহ্যবাহী বন্ধু হিসেবে আছে। জাপান গণতান্ত্রিক অগ্রগতির পথে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা প্রত্যাশা করে। উন্নয়ন ও সমৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি জাপানের সমর্থন-সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, অর্থনৈতিক পুনর্জাগরণ মন্ত্রী বাংলাদেশের প্রধান উন্নয়ন খাত, বিশেষ করে ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, জাপান এখানে তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী।

জাপানের মন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান এ দেশের উন্নয়ন সহযোগী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সহযোগিতামূলক সম্পর্কের গোড়াপত্তন করেছিলেন। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান মেয়াদে দুদেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

জাপানের মন্ত্রীকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, জাপান বাংলাদেশের পুরনো বন্ধু হিসেবে বিভিন্ন  ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে। জাপান বাংলাদেশের উন্নয়ন মডেল।

প্রধানমন্ত্রী এ দেশের আইটি (তথ্য-প্রযুক্তি) পার্কগুলোতে তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ এবং গভীর সাগরে মৎকা আহরণের জন্য জাপানের সহযোগিতার প্রস্তাব দেন। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স (সেবিকা) নেওয়ার আহ্বান জানালে জাপানের মন্ত্রীও তাতে ইতিবাচক সাড়া দেন।

জাপানের মন্ত্রীর সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

চেক প্রজাতন্ত্রের অভিনন্দন : পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পাওয়ায় শেখ হাসিনাকে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রে ববিস অভিনন্দন জানিয়েছেন।

নেপালের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ : নেপালের বিদায়ি রাষ্ট্রদূত ড. চোপ লাল ভূশাল ও তাঁর সহধর্মিণী গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ি সাক্ষাৎ করেন। ড. ভূশাল তাঁর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের প্রতি ধন্যবাদ জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন : সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

Update Time : ০৭:০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯