প্রধানন্ত্রীর আগমন উপলক্ষে ডন-এর প্রস্তুতি সভা
- Update Time : ০৩:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে প্রস্তুতিসভাকরেছেন আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন।

বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর বাজারে আয়োজিত মতবিনময় সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
এ সময় আজিজুস সামাদ ডন বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সুনামগঞ্জ সব সময়ই আওয়ামী লীগের ঘাটি, নৌকার ঘাটি। আমরা বারবার প্রমাণ দিয়েছি।
আবারো প্রমাণ করতে হবে। আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ ছাবির মিয়া, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, কলকলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাশিম, জগন্নাথপুর উপেজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুল হক টেক্কা, সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, শাহিন তালুকদার, কউন্সিলর সুহেল আহমদ, আবাব মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিবুর রহমান হাবীব, কালী কুমার রায়, ছালিক আহমদ পীর, সিদ্দেক আহমদ, জয়নুল কোরেশী প্রমুখ। এদিকে রাতে পাগলায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আজিজুস সামাদ ডন, হাজি আব্দুল হেকিম, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লা, জগলুল হায়দার, আওয়ামী লীগ নেতা রাইজুল ইসলাম, যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিদুর রহমান মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তোরান উদ্দিন, যুবলীগ নেতা রিজু আহমদ, নুরুল হক, নজরুল হোসেন প্রমুখ।



















