০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

  • Update Time : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আব্দুস সালাম (৫০) নামে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুস সালাম ওই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানা যায়, সালাম তার বাড়ির পাশে দুপুর ১টার দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে মোজাম (৫০) পেছন দিক থেকে এসে ছুরি দিয়ে পিঠে আঘাত করতে থাকেন। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে মোজাম সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

Update Time : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩