প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি আহত ছাতক থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
- Update Time : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত মোঃ গিয়াস উদ্দিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে ৫ হামলাকারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। প্রতিপক্ষের হামলায় আহত মোঃ গিয়াস উদ্দিন চরমহল্লা ইউনিয়নের
ছোট-কেজাউরা গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র। সোমবার (২৭ মার্চ) বিকেলে বড়-কেজাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের রাস্তায় মোঃ গিয়াস উদ্দিনের উপর হামলা করেছে প্রতিপক্ষরা। হামলার
পর স্থানীয়রা আহত মোঃ গিয়াস উদ্দিনকে উদ্ধার করে ছাতক হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মামলা সুত্রে জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে উশৃঙ্খল প্রতিপক্ষরা মোঃ গিয়াস উদ্দিনের বাগান বাড়ি থেকে ২৪-২৫ টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে নিজ বাড়িতে নিয়ে যায়।এ বিষয়ে মোঃ গিয়াস উদ্দিন গ্রামের সালিশ
কারিদের বাড়িতে গিয়ে বিচার প্রার্থী হন। এরপর বাড়িতে ফেরার পথে তার উপর হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোঃ গিয়াস উদ্দিন জানান হামলা কারিরা এসময় তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৩ “শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার বাগান বাড়ি থেকে গাছ উপড়ে ফেলে ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। হাসপাতাল থেকে ফিরে এ ঘটনায় মোঃ গিয়াস উদ্দিন বাদি হয়ে ছাতক থানায় গত ৩১ মার্চ একই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র আমির হোসেন,দিলোয়ার হোসেন,কবির হোসেন,এমরান হোসেন,মৃত উস্তার আলীর পুত্র সিরাজ উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এস আই পিয়াস পাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।



















