প্রকাশিত সংবাদের ভিন্নমত
- Update Time : ০৩:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে অসামজিক কার্যকলাপ বন্ধে তিন ইউনিয়ন বাসীর অভিযোগ শিরোনামে গত ১২ ও ১৩ই মার্চ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর-মুজাহিদপুর গ্রামে অব¯ি’ত শাহ গালিম (রঃ) মাজার এর খাদিম ও মোতাওয়াল্লী শাহ মোঃ আছলাম উদ্দিন, তিনি১৬-০৫-১৮ইং তারিখে বাংলাদেশ মাজার ফেডারেশন কতৃক অনুমোধিত অত্র মাজারের খাদিম ও মোতাওয়াল্লী । উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এলাকাবাসী সম্পূর্ন কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন । শাহ গালিম (রঃ) মাজারে মদ, গাঁজা, জুয়ার আসর, নারীদের অশ্লীল নৃত্য বলে কোন অসামজিক কার্যকলাপ হয় না । প্রতি বছর শাহ গালিম (রঃ)মাজারে বার্ষিক ওরুশ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। গত বছর থেকে এলাকার কিছু মাজারও পীর ফকির বিরোধী চক্রের কারনে বার্ষিক ওরুশ মোবারক পালন করা সম্ভব হয়নি। একজন কামেল পীরের মাজারকে নিয়ে কুৎসা রটানো সমাজের বিবেকবান ,সচেতন মহলের কাজ নয় । এধরনের সংবাদ প্রকাশে সাংবাদিক ও সংবাদপত্র কতৃপক্ষ আরো সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন মাজার কতৃপক্ষ। যারা নিজের স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে শাহ গালিম (রঃ) মাজারের বিরুদ্ধে তিন ইউনিয়ন বাসীর বরাত দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত নছিব করেন। শাহ মোঃ আছলাম উদ্দিন
১৯৯৯ ইং থেকে খাদিম এর দায়িত্ব পালন করছেন।





























