০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ দেখে ট্রাক ও ফেনসিডিল ফেলে দৌড়
- Update Time : ১০:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ৫২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ফেনসিডিল গুলো উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে কাঁচপুর এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ ঢাকাগামী একটি ট্রাককে থামার সিগন্যাল দিলে ট্রাকটি রেখেই চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। ওসি নবীর হোসেন আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
























