১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করলেন পরী!

  • Update Time : ০৬:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমনি। নামের সঙ্গে চেহারার মিল আছে বলেই অল্প সময়ে চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা।

সামনে তার অভিনীত ও অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি মুক্তি পাবে।

এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন জেফ। এদিকে গত কোরবানির ঈদে পরীমনি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি সবশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।

আর সামনে চাইনিজ একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পরী। ছবির নাম ‘চেজিং মার্ডার’। প্রযোজনা করছে হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড। নির্মাণ করবেন হুজিয়াহুই ও ডেনিপ্যাং। বর্তমানে সেই ছবির প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

এ ছবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আগামী ২৫শে সেপ্টেম্বর এ ছবির শুটিংয়ের তারিখসহ নানা বিষয় জানতে চায়না যাব। ছবিটিতে আমাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে; যা আমার জীবনের একটা লক্ষ্য ছিল।

আমার দিক থেকে আমি শতভাগ চেষ্টা করবো। আর চায়নার ছবি তো বিশ্বসেরা সেটা সবাই জানে। পরীমনি আরো বলেন, এ ছবিতে কাজ করতে গিয়ে বাবাকে খুব মিস করবো। কারণ বাবার স্বপ্ন ছিল আমাকে পুলিশের পোশাকে দেখার।

এছাড়া পরীমনি অভিনীত বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, শওকাতের ‘নদীর বুকে চাঁদ’ ইত্যাদি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করলেন পরী!

Update Time : ০৬:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭