০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের বাড়িতে গরু চুরি!

  • Update Time : ০৪:০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) বাড়ির গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। মঙ্গলবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা কক্সবাজারের উখিয়া থানার এসআই সজিব দেব রায় ও তার বড় ভাই সিদ্ধার্থ শংকর দেব রায়ের বাড়ির গোয়াল ঘর থেকে ষাঁড়সহ তিনটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। পরেরদিন বুধবার সকালে সিদ্ধার্থ শংকর গোয়াল ঘরে গরু ছাড়তে গেলে বিষয়টি তার পরিলক্ষিত হয়। পরে ব্রাহ্মণবাজারের ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে থানায় একটি মামলা দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গরু উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পুলিশের বাড়িতে গরু চুরি!

Update Time : ০৪:০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২