পুলিশের অভিযানে ৩শ বস্তা চিনিসহ গ্রেফতার- ২
- Update Time : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: পুলিশের অভিযানে ৩শ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রাম জাউয়া বাজারের রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান ও এসআই মো. সিকান্দর আলী অভিযান পরিচালনা করে ২জন আসামী যশোরের কোতয়ালী থানার মুড়লী গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২৮) ও সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে মো. আব্দুল মনাফ (৩০) গ্রেফতার সহ ৩শ বস্তা ভারতীয় চিনি (১৫শ কেজি) ও ১টি কার্ভাটভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।
ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, আসামীদের বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



























