০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে নারীসহ আটক- ৩

  • Update Time : ০৭:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে নারীসহ ৩জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক থানার পূর্ব কামারগাঁও রহমতবাগ আবাসিক এলাকার সাইদুর রহমানের ছেলে, বর্তমানে নগরীর দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা আতিকুর রহমান মুন্না (৪৫), ভার্থখলা স্বর্ণালী-২০ এর মৃত আব্দুর রহমান লাল মিয়ার ছেলে কাবুল মিয়া (৫৫) ও ভার্থখলার (হাওরের বাড়ি) সালেক মিয়ার স্ত্রী রুজিনা খাতুন (২৮)। এসময় তাদের হেফাজত থেকে মোট ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১/২/৩/২৬) দায়ের কওে সবাইকে আদলতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পুলিশের অভিযানে নারীসহ আটক- ৩

Update Time : ০৭:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬