০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুত্রবধুর অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ শাশুড়ীর

  • Update Time : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

পুত্রবধূর অনৈতিক কর্মকান্ড ও পরকীয়ার অভিযোগ এনে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় জিডি এন্ট্রি করেছেন একজন শাশুরী। তার নাম রূপজান বিবি। তিনি উপজেলার আমকোণা গ্রামের মৃত রশিদের স্ত্রী। জিডি নং- ৫৮৯, তারিখ: ১৩.০৩.২০১৯।

জিডিতে রূপজান বিবি উল্লেখ করেন, ২০১৭ সালের ১৯ জুন আমার ছেলে রুমান আহমদের সাথে বিয়ে হয় সিলেট নগরীর বক্কব্যাধি হাসপাতাল কোয়ার্টার শাহী ঈদগাহ’র বাসিন্দা মো. নুরুল ইসলামের মেয়ে নুরুন নাহার বেগম পপির। আমার ছেলে রোমান আহমদ বর্তমানে তার কর্মস্থলে তুরস্কতে আছেন।

সে দেশে না থাকার সুযোগে আমার পুত্রবধূ পপি অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন একই থানার হেতিমগঞ্জ এলাকার সুহেল উরফে কণ্ট্রাক্টর সুহেলের সাথে। এসব কাজে পরিবার থেকে বাঁধা প্রদান করলে ৯ মার্চ পপি বাড়ি থেকে তার স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পিত্রালয়ে চলে যায়।

এরপর থেকে পপি ও তার প্রেমিক সুহেল তাদের মিথ্যা মামলায় জড়ানো সহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। পপি নিজেকে পুলিশের বোন পরিচয় দিয়েও নানা ধরণের প্রতারণার চেষ্টা করে যাচ্ছে। পপি যেকোন সময় আমি ও আমার স্বজনদের বিরুদ্ধে সাজানো মামলা বা যেকোন ক্ষতিসাধন করতে পারে। রূপজান বিবি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে আইনানুগ সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পুত্রবধুর অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ শাশুড়ীর

Update Time : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯