০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিয়াইন নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের একলক্ষ টাকা জরিমানা

  • Update Time : ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে পিয়াইন নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু- মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে বাবুল আহমদ নামের এক ব্যাক্তিকে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ছাতকের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একলক্ষ টাকা জরিমানা করে জরিমানার টাকা আদায় করেছেন।

বাবুল আহমদ ছাতক ইসলামপুর ইউনিয়নের গণেশপুর
গ্রামের হাজী ফরিদ উদ্দিনের ছেলে।বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক
লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায় করা হয়।মঙ্গলবার (৬ জুন) অভিযানের সময় থানা পুলিশ ও ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন জানান,ড্রেজার দিয়ে পিয়াইন নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলন ও বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। চেলা নদী ও পিয়াইন নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।##

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পিয়াইন নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের একলক্ষ টাকা জরিমানা

Update Time : ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩