১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিএইচপি হিফজুল কুরআন সিলেট জেলাভিত্তিক বাছাই সম্পন্ন

  • Update Time : ০৬:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি ও পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর মাওলানা হাবীব আহমদ শিহাব বলেছেন, পৃথিবীর একমাত্র গ্রন্থ আল কোরআন। যার সুর সকল সুরের সেরা সুর। পবিত্র কোরআনের সুন্দর ও সাবলিল তিলাওয়াত নিশ্চয় হৃদয় গ্রাহী। যে কোনো পাষাণ হৃদয়কে একমাত্র কোরআন-ই আয়ত্তে আনতে পারে তার সুর মাধুর্য্য দিয়ে। তিনি বলেন, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে প্রতিটি ঘর মুখরিত করা সকল মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল মুসলমানকে আন্তরিকত হওয়ার আহবান জানান।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি’র মাধ্যমে প্রচারিত পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৭ এর সিলেট জেলা ভিত্তিক বাছাই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা সালেহ আহমদ শাহবাগীর পরিচালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকাস্থ খিলখেত জামে মসজিদের ইমাম ও খতিব আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ ক্বারী মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আহমদ হোসাইন, হাফিজ ওলিউর রহমান, হাফিজ শফিকুর রহমান, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা হাফিজ মিছবাহ উদ্দিন প্রমুখ।
সিলেট বিভাগ থেকে জাতীয় পর্যায়ে চুড়ান্ত বাছাইয়ে ৫০ জন ক্ষুুদে হাফিজ অংশ গ্রহণ করে। এর মধ্য থেকে ৮ জন ক্ষুুদে হাফিজকে ইয়েস কার্ড প্রদান করা হয়। ৬ জন সিলেট জেলার ও ২ জন মৌলভীবাজার জেলা নিবাসী।
অন্যান্য বছরের ন্যায় এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জনকে যথাক্রমে ৩, ২ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও ৪ থেকে ১০ জন শ্রেষ্ঠ হাফিজকে ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। বাকীদের ১০ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে এবং ১ম স্থান অধিকারী হাফিজ ও তার শিক্ষককে পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের সুযোগ দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পিএইচপি হিফজুল কুরআন সিলেট জেলাভিত্তিক বাছাই সম্পন্ন

Update Time : ০৬:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭