০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিঁয়াজ সমাচার : এম.এ. আউয়াল
- Update Time : ০৪:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হায়’রে দারুণ পিঁয়াজ !
দাম শুনলেই মাথায় ধরে
বলবো বলো কি আজ?
এ যেনো আর নয়কো পণ্য
যেই কিনিবে সেই তো ধন্য।
সব ছাড়িয়ে উঠলো রে দাম
এখন হলো দুইশো বিশ।
বাজার করলাম তন্নতন্ন,
কমের খোঁজে হলাম হন্য
মনটা শুধায় দাম যে বাড়ে
তার কথাকি তুই শুনিস?
দামের এমন ঝাঁজে,
বুঝেই গেছি পেঁয়াজের ধাওয়া,
তরকারিতে নয়’কো খাওয়া।
জাদুঘরে রাখতে হবে প্রদর্শনীর সাজে।
এমন দামি পণ্য কি আর
লাগবে অন্য কাজে ?
কবি: গ্রাম: দক্ষিণ কুর্শী, ছাতক, সুনামগঞ্জ
মোবাইল: 01724-952639



















