পাড়ার দোকান থেকে পন্য কিনুন : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৫:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আমাদের সমাজে শপিং মল থেকে পণ্য কিনা অভিজাত্যের প্রতিক হয়ে দাড়িয়েছে, আপনি কখনো চিন্তা করেছেন কি?
শপিংমল বা বিশালাকারের দোকান থেকে পন্য না কিনে আপনার পাড়ার একটি ছোট দোকান থেকে পন্য কিনে আপনি সওয়াবের ভাগীদার হতে পারেন।
&পাড়ার মুদি দোকানদার সামান্য পুঁজি নিয়ে দোকান খুলেছেন, এ দোকানের উপর একটি সংসার চলে, এসব দোকান থেকে পন্য কিনা মানে তাকে সাহায্য করা।
&প্রতিবেশীর হক আদায় করা।
&আপনি হয়তো কখন ভাবছেন না,পাড়ার দোকানে যা পাওয়া যায়,তা অন্য বৃহৎ দোকান থেকে কিনে এনে দোকানদার ভাইটিকে মনোকষ্ট দিচ্ছেন, পাড়ার ছোট দোকান থেকে সামান্য বেশী মুল্যে হলে ও পন্য কিনুন, প্রতিবেশী ভাইটির মনে কষ্ট দেয়া থেকে বাচুন।
& প্রতিবেশীর খোজখবর নেয়া সওয়াবের কাজ,পণ্য কিনুন, দোকানদার ভাইটির সংসারের খবর নিন, হৃদ্যতা গড়ে তুলুন, দ্বীনের দাওয়াত দিন।
& দ্বীনের প্রকৃত দাওয়াত হচ্ছে অমুসলিম ভাইদের কাছে তাওহীদের কথা বলা, প্রতি মুসলমানদের জন্য তা অপরিহার্য, শরীয়ত নির্দেশিত প্রকৃত দাওয়াতের কাজ আজ চরম অবহেলিত,অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক থাকলে ও আমরা জীবনেও কাউকে তাওহীদের দাওয়াত দেইনা, এজন্য কিন্তু আমাদের আল্লাহর কাছে জবাবদেহী হতে হবে। পাড়ার শীতাতপ বিহীন সেলুনে চুল কাটুন, সুসম্পর্ক গড়ে তুলুন, দাওয়াতের ফারিজা আদায়ের চেষ্টা করুন। আল্লাহ তাওফিক দিন।



















