০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পানি পান করলেই গলবে মেদ, মানতে হবে যে নিয়ম

  • Update Time : ০২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গরমের দিনে এক গ্লাস ঠাণ্ডা পানি শরীরে প্রশান্তি এনে দেয়। তবে এটি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, সঠিক সময়ে ঠাণ্ডা পানি পান করার মাধ্যমে শরীরের অতিরিক্ত মেদও ঝরানো সম্ভব। এমন তথ্য জানা গেছে সাম্প্রতিক একাধিক গবেষণায়। ঠাণ্ডা পানি কেবল শরীরকেই ঠাণ্ডা রাখে না, শরীরের বিপাক হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে।
ঠাণ্ডা পানি পান করলেই শরীরের ক্যালরি খরচ বাড়ে। ঠাণ্ডা পানি শরীরে প্রবেশ করার পর, শরীরকে তার স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনতে বাড়তি শক্তি খরচ করতে হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ‘থার্মোজেনেসিস’।জার্মানির বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, দিনে ৫০০ মিলিলিটার ঠাণ্ডা পানি পান করলে প্রায় ২৫ ক্যালরি বেশি খরচ হয়।

অর্থাৎ নিয়মিত ঠাণ্ডা পানি পান করলে বছরে প্রায় ২ কেজি ওজন কমতে পারে!তা ছাড়া ঠাণ্ডা পানি পানের পর ব্যায়াম করলে ক্লান্তি কম লাগে। আবার ব্যায়ামের পর যখন দ্রুত ঘাম হয়, তখন ঠাণ্ডা পানি একদিকে তৃষ্ণা মেটায়, অন্যদিকে শরীর ঠাণ্ডা করতে গিয়ে বাড়তি ক্যালরি খরচ করে।তবে মনে রাখতে হবে, ঠাণ্ডা পানি একা ওজন কমাতে পারে না। বড়জোর এটি সহযোগী উপায় হিসেবে কাজ করতে পারে।

আবার যাদের গলা বা সাইনাসের সমস্যা আছে, তাদের জন্য বেশি ঠাণ্ডা পানি সমস্যার কারণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ঠাণ্ডা পানি খাওয়া ঠিক নয়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

পানি পান করলেই গলবে মেদ, মানতে হবে যে নিয়ম

Update Time : ০২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫