পাটলী ইউনিয়নে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে আহত- ২০ দোকানপাট ভাংচুর
- Update Time : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ২৬ মার্চ রোববার দুপুর ১টার দিকে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে সামাট গ্রামের আতাউর রহমান (তিনি বর্তমান পশ্চিম রসুলগঞ্জ গ্রামের বাসিন্দা) ও মইজপুর গ্রামের মাসুক মিয়ার মধ্যে কথা কাঁটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে। এরই জের ধরে সামাট, কামিনীপুর ও মইজপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংর্ঘেষ উভয় পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত আনোয়ার মিয়া (৩৫) ও তাজুল ইসলাম (৩৭) এই ২ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত হীরা মিয়া (৩৫), শহিদুল ইসলাম (৩৮), সিরাজ মিয়া (৩৯), আক্কল আলী (৪৭) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংর্ঘষ চলাকালে বাজারের ৮/৯টি ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এব্যাপারে থানায় এখানো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।





























