০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

  • Update Time : ০১:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের ফরিদ মিয়া পার্শ্ববর্তী পাটলি গ্রামের রাজ্জাক মিয়ার কাছে ১০ হাজার টাকা পেতেন। মঙ্গলবার বিকালে পাওনা টাকা চাওয়ার এক পর্যায়ে রাজ্জাক মিয়া পঞ্চায়েত নেতা ও ইউপি মেম্বার জহুর আলীর সঙ্গে ফরিদ মিয়ার বাকবিতণ্ডা ও সংঘর্ষ বাধে। বিষয়টি দুই গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জয়রামপুর গ্রামের পক্ষে আশপাশের আমিনপুর, কাটাখাল ও তেলিখাল গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে হাসপাতালে আসা অন্যান্য রোগীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ফের সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

Update Time : ০১:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭