০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা

  • Update Time : ০৩:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পাওনা টাকা চাওয়ায় দুলাভাইয়ের বঁটির কোপে মো. ইয়াসিন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, ইয়াসিনের খালাতো বোনের স্বামী আলামিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চান তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হোটেল থেকে বঁটি এনে ইয়াসিনকে কোপান তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ খতিয়ে দেখছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা

Update Time : ০৩:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫