পাওনা টাকা চাওয়ায় ফার্মেসিতে হামলা, লুট
- Update Time : ০২:৫৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ফার্মেসিতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৯জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় ফার্মেসির পরিচালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টেবর) সন্ধ্যে ৭টায় সিলেটের কোম্পানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসিতে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ফার্মেসী পরিচালক মাহফুজ ইসলাম সাঈদকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফার্মেসির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনকে এজাহারভুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফার্মেসির মালিক স্থানীয় নভাঙ্গী গ্রামের সফর আলী এ মামলা দায়ের করেন। হামলার ঘটনায় ফার্মেসির ২ লাখ টকার ক্ষতি সাধন ও নগদ দেড়লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগও করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন- কোম্পানীগঞ্জ থানার বুড়দেও গ্রামের আবিদুর রহমান ও তার ভাই সাইফুর রহমান, একই গ্রামের জামিল, কয়েস, কামরুল ইসলাম, আলিমুল, ফয়ছল, ইয়াহিয়া ও তারেকসহ অজ্ঞাত আরও ৫/৬ জন। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েন তিনি।

























