০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইলগাঁও ইউনিয়নে আর সিসি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
- Update Time : ১২:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শেখ রিপন :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড অলৈতলী
গ্রামের ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামন হতে মসজিদ হয়ে ঈদগাহ পর্যন্ত আংশিক, ৫০০ মিটার আর সি সি রাস্তা সোমবার (৪ নভেম্বর) পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শফিকুল আলম ও কাতিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ইমদাদ উল্লাহ। এসময় আওয়ামী লীগ নেতা মহিম খাঁন, ৮ নং ওয়ার্ডের মেম্বার আলেক উদ্দীন, ফরাছ মিয়া, সিপন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা কবি শেখ রিপন, নাদিম সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























