পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
- Update Time : ০৩:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদের উদ্ধার করেছে পুলিশ ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকা থেকে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর দিগারকান্দা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে থেকে এ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। অবৈধভাবে গর্ভপাত করে এখানে ফেলে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করে জানান, ‘নগরীর দিগারকান্দা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে কে বা কারা পলিথিনের ভেতর মোড়ানো এক নবজাতকের মরদেহ ফেলে রেখে যায়। মৃতদেহ দেখে পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) মর্গে প্রেরণ করেছে। শিশুটির বয়স আনুমানিক একদিন হতে পারে বলে ধারণা করছেন তিনি।’




























