১০:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সংসদে ক্ষোভ

  • Update Time : ০৩:৩৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিভিন্ন পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, এবার প্রাথমিকেও প্রশ্ন ফাঁস হয়েছে। এর সঙ্গে শিক্ষকরা জড়িত। এসব কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী কি ব্যবস্থা নেবেন তা জানতে চেয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি করেন। ¯িপকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদ-, আলোকবর্তিকা। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার কী করুণ অবস্থা সেটা কি আমাদের জানা আছে? প্রাথমিক পরীক্ষা থেকে শুরু করে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। এটা হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে শিক্ষা নিয়ে বাণিজ্য চলছে। কোচিং সেন্টার, নোট বই জমজমাটভাবে চলছে। বাবলু বলেন, প্রাথমিক স্তরের একজন ছাত্র যদি নকল শেখে তবে তারা জাতির জন্য কি করবে? এ থেকে আমরা মুক্তি পেতে চাই। একটি শিক্ষিত জাতি গঠন করতে না পারলে এই জাতির স্তম্ভ ভেঙে পড়বে। পরীক্ষার একঘণ্টা আগে প্রশ্ন দেয়া হয় তারপরেও প্রশ্ন ফাঁস হয়। এর কারণ শিক্ষকরা ওই প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠায়, সঙ্গে সঙ্গে বাইরে থেকে প্রশ্নের উত্তর চলে আসে। কাজেই প্রযুক্তি একদিকে আমাদের কল্যাণ করছে, অন্যদিকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত কাজের সঙ্গে শিক্ষকরা জড়িত। এ ব্যাপারে কী করা হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সংসদে ক্ষোভ

Update Time : ০৩:৩৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭