পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে ঢাকায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুরের দলীয় ও প্রবাসী নেতৃবৃন্দ
- Update Time : ০৪:১৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য অালহাজ্ব এম এ মান্নান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা জগন্নাথপুরের দলীয় ও প্রবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মন্ত্রীর ঢাকা বাস ভবনে ৮ জানুয়ারী মঙ্গলবার রাতে জগন্নাথপুরের দলীয় ও প্রবাসী নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী অালহাজ্ব এম এ মান্নানকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য অাওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুক্তরাজ্য লীডস অাওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ ইয়াওর মিয়া, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অামেরিকা প্রবাসী লিটন অাহমদ তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপু, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল অাহমদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা টিটু মিয়া প্রমূখ।





























