পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে যুক্তরাজ্য আ.লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
- Update Time : ০৮:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বাংলাদেশ সরকারের মানীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
৬ জানুয়ারি সোমবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমার ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মাসুক ইবনে আনিস, লন্ডন মহানগর আ.লীগের ত্রাণ ও পূণবার্সন সম্পাদক আব্দুর রহিম শামীম, ড. চিত্তরঞ্জন দাস, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, ব্যারিষ্টার জুয়েল, আওয়ামীলীগ নেতা জাবিছ অাহমদ জিম্মাদার, সাজলু লস্কর, বদরুল কামালী, ছাত্রলীগ নেতা সৈয়দ শিপু প্রমুখ।



















