পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন
- Update Time : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পরকীয়ার জেরে বন্ধুকে খুন করার অভিযোগ উঠেছে কিসমত বাবু ওরফে ক্যাসেট বাবুর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার স্ত্রী পলাতক রয়েছেন। আজ শনিবার সকালে যশোর ঝিকরগাছা উপজেলার আফিল রোডের ক্যাসেট বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক হাসান (২২) কারিগরপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ক্যাসেট বাবুর স্ত্রীর সঙ্গে তৌফিকের পরকীয়া সম্পর্ক চলছি। শুক্রবার রাতে রান্না ঘরে তার স্ত্রীর সঙ্গে তৌফিককে দেখে ফেলেন বাবু। এ ঘটনার জের ধরে শনিবার সকালে ফোনে তৌফিককে বাড়িতে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন ক্যাসেট বাবু। পরে তৌফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎকরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে গেলে মৃত্যু হয় তৌফিকের।
নিহতের খালা রত্না খাতুন বলেন, প্রতিদিনের মতো আফিল ফার্মে কাজে যাচ্ছিল তৌফিক। বাবুর ফোন পেয়ে আফিল রোডে তাদের বাড়িতে যায় তৌফিক।
প্রতিবেশী মো. শাহিন হোসেন বলেন, ক্যাসেট বাবু ও তৌফিকের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল। দুজন দুজনের বাড়িতে যাতায়াত ছিল।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরকীয়ার জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাত আরেক বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।



















