পবিত্র শবে মেরাজ ৩ এপ্রিল
- Update Time : ০৫:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শুক্রবার জমাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে।
শনিবার পবিত্র রজব মাস শুরু হবে। সে হিসেবে পবিত্র শবে মেরাজ পালিত হবে ৩ এপ্রিল বুধবার রাতে। বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শবে মেরাজের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি।
ফারসি ‘শব’ অর্থ রাত্রি বা অন্ধকার এবং আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বারোহণ।
মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (স.) আল্লাহতায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে ৩ এপ্রিল।





























