১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নৌপথে চাঁদাবাজীর অভিযোগে ছাতকে ২ চাঁদাবাজ গ্রেফতার

  • Update Time : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে সুরমা নদী থেকে ২ নৌ-চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুরমা নদীতে চাঁদাবাজী করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর ছড়াপার গ্রামের তমজিদ আলীর পুত্র জুয়েল আহমদ (৩৫) ও একই ইউনিয়নের চাটিবহর পূর্বপাড়া গ্রামের সমছুল ইসলাম ওরফে ভেদাই মিয়ার পুত্র আব্দুল কাদির(৩২)। শহরের বৌলা এলাকার সুরমা নদীতে ভুয়া রশিদ দিয়ে নদীতে চলাচলরত বার্জ, কার্গো ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে বৃস্পতিবার দুপুরে ২ চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নৌপথে চাঁদাবাজীর অভিযোগে ছাতকে ২ চাঁদাবাজ গ্রেফতার

Update Time : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০