নেশা : মোঃ আলীনাজ হোসাইন
- Update Time : ০৮:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কারো নেশা বই পড়া,
কারো নেশা ঘুমে।
কেউ আবার সারা দিন,
পরে থাকে রুমে।
কারো নেশা ঝগরা ঝাটি,
কারো আবার ভালো।
কারো নেশা অন্ধকারে,
কারো আবার আলো।
কারো নেশা বসে থাকার,
কারো আবার ঘুরা।
নেশার ঘুরে জোয়ান থেকে,
হবে যায় সব বুড়া।
কারো নেশা টাকা পয়সার,
কেউ আবার ফকির।
কেউ তাকে অট্টালিকায়,
কেউ গাছের তলায় জিকির।
কারো নেশা লেখা লেখি,
কারো ছবি আঁকা।
কারো নেশা সুজা চলার,
কারো আবার বাঁকা।
কারো নেশা গাড়ি চরার,
কারো আবার রিকশাতে।
কারো নেশা একা চলার,
কারো সবাই মিলে এক সাথে।
কারো নেশা কথা বলার,
কারো আবার চুপ।
কারো নেশা কালোতে,
আর কারো নেশা রূপ।
কারো নেশা খাওয়া দাওয়া,
কারো আবার রান্না।
কারো নেশা হাসি খুশি,
কারো আবার কান্না।
কারো নেশা অশিক্ষা আর,
কারো নেশা শিক্ষাতে।
কারো নেশা মজুরি,
আর কারো নেশা ভিক্ষাতে।
কারো নেশা বেশি আর,
কারো নেশা অল্প।
নেশার ঘুরে শেষ হয়ে যায়,
এই জীবনের গল্প।
কবি: আক্তাপাড়া, দক্ষিণ সুনামগঞ্জ।



















