নেতৃত্ব বাছাইয়ে সততাকে গুরুত্ব দিতে হবে: মুফতি আলী হাসান ওসামা
- Update Time : ০২:১৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক এবং জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আলী হাসান ওসামা বলেছেন, আমাদের সকলকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। নির্বাচনে ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া, পরামর্শ দেওয়া এবং একজন ভালো মানুষ হিসেবে সত্যায়িত করা। আপনার একটি ভোট পেয়ে যদি কোনো প্রতিনিধি অন্যায় কাজ করে বা অনৈতিক সুবিধা ভোগ করে, তাহলে সেই অন্যায় ও অনৈতিক কাজের দায়ভার আপনাকেও বহন করতে হবে। এজন্য নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সততা ও আমানতদারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা এই দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। খেলাফত মজলিস সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার (৩১ আগস্ট) বিকেলে ফতেপুর ইউনিয়নের বাংলাবাজারে এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীমের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, দলের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ জোন পরিচালক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী এবং শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব (সাংগঠনিক) জেলা শাখার সেক্রেটারি এবাদুর রহমান, জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজমল হক, গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, ফতেপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা তাজউদ্দীন তালুকদার, শুরা সদস্য মাস্টার ফজলুল আলম। এছাড়াও ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, ফতেপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল গণী, মাওলানা রশীদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।



























