০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

  • Update Time : ১০:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারি ২০২৪
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ভোটের একদিন আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না―এমন আশঙ্কার কথা প্রকাশ করে শনিবার বিকেল তাঁর ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

শনিবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের পরিবেশ এত দিন ভালো ছিল। এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগই নেই। গত রাতে আওয়ামী লীগের প্রার্থী (মো. শাহাব উদ্দিন) প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিকে ডেকে বলেছেন যার যার সেন্টারে পাস করিয়ে দিতে হবে। এ তথ্যও আমার কাছে আছে। হঠাৎ করে তারা প্ল্যান পাল্টিয়েছে।তাহলে আমি কেন পাল্টাব না? ভোটের দিন দুপুরে কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’

কারো পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। বরং মন্ত্রী (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) ও তাঁর পরিবারের এত সমালোচনা করেছি, কিন্তু বিন্দু পরিমাণ আমাকে কোনো ধরনের কাউন্টার দেওয়া হয়নি। এমনকি প্রশাসনের ওপর আমার কোনো ধরনের অভিযোগ নেই।’

তিনি বলেন, ‘বড়লেখা-জুড়ী উপজেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সব সময় আমার সাথে যোগাযোগ করেছেন, সর্বাত্মাক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার সবাই যোগাযোগ করেছেন।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

Update Time : ১০:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারি ২০২৪