০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা চেয়ে বিশ্বনাথের যুবকের আদালতে মামলা

  • Update Time : ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করেছেন রফিক আলী নামের এক যুবক। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও গ্রামের মৃত আরজান আলীর ছেলে। সোমবার সিলেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে উপজেলার কামালপুর গ্রামের মৃত আনজব আলীর ছেলে ছবর আলী (৩৫) ও উত্তর দশপাইকা গ্রামের মৃত রাহাত উল্লাহর ছেলে শেখ মহব্বত আলীর (৪৮) বিরুদ্ধে এই মামলা (বিশ্বনাথ বিবিধ মামলা নং-১১৭/২০১৯ইং) দায়ের করেন। মামলায় রফিক আলী উল্লেখ করেন, ‘২০১৯ সালের ২৫ এপ্রিল সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের আনহার উজা (৪৫), বিশ্বনাথ উপজেলার শাহজিরগাওঁ গ্রামের আরফান উল্লাহর স্ত্রী হাওয়ারুন নেছা (৪০), কামালপুর গ্রামের মৃত আনজব আলীর ছেলে ছবর আলী (৩৬) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বুরাইয়া গ্রামের জয়দুন বিবিকে (৪২) আসামী করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ৩য় আদালতে তিনি একটি মামলা (সিআর ১২২/২০১৯) দায়ের করলে আদালত মামলাটি বিশ্বনাথ থানাকে তদন্তপূর্বক রিপোর্ট দেয়ার জন্য আদেশ দেন। যার প্রেক্ষিতে গত ১৭ মে বিশ্বনাথ থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান উল্লেখিত ৪ আসামীর বিরুদ্ধে আদালতে রিপোর্ট দেন। সিআর মামলার আসামী জয়দুন বিবির নিকটাত্মীয় হওয়ায় ছবর আলী ও শেখ মহব্বত মামলা দায়েরের পর থেকে মামলাটি আপোষে মীমাংসা করায় ব্যর্থ হয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। গত ১৮ মে রাত ৮টায় বিশ্বনাথ নতুন বাজার শাহ ম্যানশনের সামনে তাকে একা পেয়ে শেখ মহব্বত প্রাণে মারার হুমকি দেয়।’ রফিক আলী মামলায় আরও উল্লেখ করেন, ‘পূর্বের মামলার (সিআর মামলা) কারণে ছবর আলী ও শেখ মহব্বত তার বিরুদ্ধে মিথ্যা কাহিনী অবতারণা করে নারী নির্যাতন, অস্ত্র অথবা ইয়াবাসহ মাদকদ্রব্যের মামলায় জড়িত করে তাকে শায়েস্তা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকাসহ বিভিন্ন সন্ত্রাসী কিলার গ্রুপের সাথে যোগাযোগ করছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নিরাপত্তা চেয়ে বিশ্বনাথের যুবকের আদালতে মামলা

Update Time : ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯