০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরবে কাঁদে মন : বেলাল আহমেদ
- Update Time : ১০:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কুওয়াশার চাদরে ঢেকে গেছে সব,
পথ নেই হাটার,
ভেঙে গেছে শেষ দেখা স্বপন,
মহীতে বাঁচার।
পাছা ঢাকার জোটে না ত্যানা
সন্তান পায় না দানা,
নিরান্দ নৈরাশ্য যত পঞ্জরে
বাধিল বাসা।
জঠর দহনে পুড়ে সর্বাঙ্গ
বহ্নির শিখায় ছাই,
উমেদারিতে জীবণ বাচন
সওগাদ দিতে হয়।
ঢেকে রাখি মাথার টাক
পরে বাঁকা তাজ,
শ্লেষ, অনাদর হালের কালে
নিরবধি কদভ্যাস।
কালিক সুখে অনাথের ভূকে
বিধলে ধারালো ছুরি,
কন্দরে লুকিয়ে লাভ কীসে বল?
সেথায়ও চমকায় বিজলী।
অর্থঃ
কন্দরে = পর্বতের গুহা বা গোপন স্থান।
শ্লেষ = বিদ্রুপাত্মক উক্তি, পঞ্জর = পাঁজর, হালের = আধুনিক, কালিক = অস্থায়ী, সওগাদ = উপঢৌকন, ভেট। মহীতে = পৃথিবীতে, উমেদারি = প্রার্থনা, চাকরির আশায় অনেকের কাছে ধরনা দেওয়া।
কবি: গ্রাম: সৈয়দপুর (তেঘরিয়া), জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোবাঃ 01712453940



















