নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে- মিজানুর রহমান চৌধুরী
- Update Time : ০১:৪০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে এক কমীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, হামলা-মামলার ভয় দেখিয়ে বিএনপিকে রাজপথ ছাড়া করা যাবে না। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ নেতৃবৃন্দর উপর থেকে ফরমায়েশী রায় প্রত্যাহার করতে হবে। শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ তানজিনা সেন্টারে বিএনপি আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, জেলা বিএনপি নেতা তকদ্দুছ আলী পীর, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ফরিদ উদ্দিন, নজরুল হক চেয়ারম্যান, আবুল হাসনাত চেয়ারম্যান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















