১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিপীড়ন : সৈয়দ শাহনুর আহমেদ
- Update Time : ০৬:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
লক্ষ ধারার নিপীড়ণে
বক্ষে করে ছিদ্র খনন।
সূক্ষ্ম ধারায় দুঃখ আনে
ক্ষিপ্ত করে আমার এ মন।
অস্ত্র হাতে রক্ত চোষক
আমজনতা থাকে দর্শক
ভুক্তভোগী ধৈর্য্য ধরে
তিলে তিলে তারাই মরে।
লক্ষ লোকের দুঃখ দেখে
সুস্থ দেহ রুগ্ন রহে
রুক্ষ ক্রমে চিত্তদমন
দোস্ত মানুষ ভয়ে মরে।
অত্যাচারীর উৎপীড়নে
অগ্নি শিখার তীব্র মিলন
চারণভূমির ক্রন্দনধ্বনী
সঘন-গগণে বাতাস ভারী।
পীড়ক ধমক তুচ্ছ করে
মনে অভয় আনতে হবে
মৃত্যু থেকে রক্ষা পেতে
শক্ত হাতে রুখতে হবে।।
কবি: যুক্তরাজ্য প্রবাসী, গ্রামে বুধরাইল, জগন্নাথপুর, সুনামগঞ্জ।



















