০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে উদ্ধার

  • Update Time : ০২:০০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর ভাটারা এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে (পিউলি) সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। রবিবার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়। এর আগে জানা যায়, ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা। তিনি সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী। রবিবার সকালে পরীক্ষার জন্য তিনি বাসা বের হয়েছিলেন বলে জানান তার পরিবার। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করা হয়েছে বলেও জানান তারা। জিডিতে উল্লেখ করা হয়েছিল, মাহিরা বিনতে মারুফ (পিউলি) সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাননি। নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে উদ্ধার

Update Time : ০২:০০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫