নারী এমনি হয় : আবদুর রহমান জামী
- Update Time : ০৪:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মেয়েদের আমরা যতই আবেগী বলি দুর্বল বলি না কেন তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা সত্যি অসাধারণ।
মেয়েরা হয়তো ছোট্ট কিছু হলেই উহ আহ.. করে কিংবা ইনজেকশনের সূচ ফোটানোর মত ক্ষুদ্র আঘাতেও তাঁরা ভয় পায়।কিন্তু তারাই আবার প্রয়োজনে ডেলিভারির মত কয়েকশগুণ কষ্টও সহ্য করতে পারে!
পারে প্রয়োজনে প্রিয়জনের জন্য সবকিছু উৎসর্গ করে দিতে।সারাদিন কষ্ট করে রান্নাবান্না করে স্বামী সন্তানের ক্ষুধা দূর করার মধ্যেই তারা শান্তি খুঁজে পায়,সারাদিনের কষ্টের কথা ভুলে যায়।সেটা আপনি আপনার মা’র দিকে তাকালেই খুব ভালোভাবে বুঝতে পাড়বেন।
একটি মেয়েকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয়।ত্যাগ করতে হয় তার ইচ্ছে গুলো..মনের অনুভূতি গুলো।পিতার ঘর ত্যাগ করতে হয়। বিয়ের পর ত্যাগ করতে হয় তার নাম।সন্তান লাভের পর ত্যাগ করতে হয় তার রাতের ঘুম…খাওয়া-দাওয়া।
অসীম ধৈর্য ত্যাগ কষ্ট সহ্য করার ক্ষমতা! আপনজনদের খুশী রাখার জন্য নিজের সবকিছুকে বিসর্জন দেয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা একমাত্র মেয়েদের কেই দিয়েছেন।
মেয়েদের মন খুব নরম।সেই নরম মনে কখনো আঘাত করোনা.. কখনো কষ্ট দিয়ো না।শুধু তাকে আপন করে একটু ভালবাসা দিয়ে দেখো………. সমস্ত পৃথিবীর সাথে লড়াই করবে শুধুই তোমারই জন্য।
মেয়েরা সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি একটি মেয়েই পারে তার অগুছালো প্রিয় মানুষটিকে ভালোবাসার মায়ায় যত্ন করে গুছিয়ে তুলতে।
আমরা ছেলেরা সত্যি খুব ভাগ্যবান।
একজন নারীকে মা হিসেবে পেয়ে।
একজন নারীকে বোন হিসেবে পেয়ে।
একজন নারীকে স্ত্রী হিসেবে পেয়ে।।
লেখক: দক্ষিণ সুনামগঞ্জ, মোবাঃ 01712- 531125



















