০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের স্বাবলম্বী হতে কর্মমুখী হয়ে উঠতে হবে- মুহিবুর রহমান মানিক এমপি

  • Update Time : ০৯:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: জাতীয় সংসদের প্যানেল স্পিকার মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সরকার মানুষকে কর্মমুখী করতে বিভিন্ন সহযোগিতা প্রদান করে যাচ্ছে। করোনা মহামারি ও বন্যা দূর্ভোগে ক্ষতিগ্রস্ত মানুষ ঘুরে দাড়াতে ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের শিল্প এবং ব্যবসায়িক ঋণ দিচ্ছে। মহিলাদেরকে কর্মে আগ্রহী করে নিজ পায়ে দাঁড়াতে সরকারি সহযোগিতা অব্যাহত রয়েছে। একটি সেলাই মেশিন সঠিকভাবে ব্যবহার করে পরিবারে স্বচ্ছলতা আনা সম্ভব। ছাতকে উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় গরীব-অসহায় ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন। রোববার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি লিপি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন মিয়া প্রমূখ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, কোষাধ্যক্ষ জয়ন্তী রানী দাস, ফোরামের সদস্য আফিয়া বেগম, মিনা বেগম, প্রিয় বালা দাস প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ২৫ জন অসহায় কর্মক্ষম নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে ছাতকের স্কুল ওয়াই কিন্ডারগার্ডেন, সূর নিকেতন, মেঠোসূর ও রমিজী শিল্পি গোষ্ঠীকে ২০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনার চেক প্রদান করেন মুহিবুর রহমান মানিক এমপি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নারীদের স্বাবলম্বী হতে কর্মমুখী হয়ে উঠতে হবে- মুহিবুর রহমান মানিক এমপি

Update Time : ০৯:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০