নান্দনিক সিলেট-৩ আসন গড়ে তুলাই আমার লক্ষ্য- হাবিবুর রহমান হাবিব
- Update Time : ১০:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৩ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট-৩ আসন নির্বাচনী এলাকার গুরুত্ব অনেক বেশী। এই এলাকায় বিশেষ করে যোগাযোগ স্বাস্থ্য ও বিদ্যুৎ ও কৃষি নির্ভর এলাকাটি ঢেলে সাজাতে আমি আওয়ামীলীগের প্রার্থী হয়েছি। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অব্যহত রাখতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগস্ট মাস শোকের মাস। শোককে শক্তিতে পরিণত করে সুখী ও সমৃদ্ধি দেশ গড়তে সকলকে আহ্বান জানান। হাবিবুর রহমান হাবিব আজ শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে মৈশাসী এলাকায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও ইউ/পি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খলকু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগরে সভাপতি মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক বোয়ালজুর ইউ/পি চেয়ারম্যান আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, হাজী লুদু মিয়া, নানু মিয়া। অন্যন্যদের মধ্যে ব্যক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবদুল কাইয়ুম, আপ্তাব উদ্দিন, আব্দুল মুকির চৌধুরী, ময়নুল ইসলাম সালেহ, ইউসুফ আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফারুক আহমদ, ফরমান আলী মেম্বার, আজমান আলী, জহির আলী, আয়েশা বেগম, যুবলীগ নেতা সাবুল আহমদ, শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা কামরুল হাসান প্রমুখ।





























